আজ চুনাপাথরের ধ্বস -- কার্স্ট ভূমিরূপ - ডোলাইন এর কথা বলা যাক। পৃথিবীর বিভিন্ন স্থানে বিশাল উচুঁ চুনাপাথর গঠিত মালভূমি আছে এদের কার্স্ট মালভূমি বলে। চুনাপাথর (CaCO3) বিশুদ্ধ জলের সাথে বিক্রিয়া ঘটায় না, কিন্তু বৃষ্টির জলের সাথে বাতাসের কার্বন ডাই অক্সাইড মিশে যায়, H2O + CO2= H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি করে। CaCO3+H2CO3 = Ca(HCO3)2 যা দ্রুত ভঙ্গুর ঝুরঝুরে হয়ে চুনাপাথরের ব্যাপক ধ্বস সৃষ্টি করে। এর সাথে দ্রবন ক্ষয়ও চলে, চুনাপাথর দ্রব এবং জল দ্রাবক হিসেবে কাজ করে প্রচুর দ্রবন ক্ষয় করে চুন গলে যায়। ফলে চুনাপাথরের বিরাট মালভূমি অঞ্চলে যেখানে যেখানে বেশি দুর্বল সেখানে ধ্বসে পড়ে, বিশাল গর্ত তৈরি করে এদের আমরা বলি "সিংক হোল" বা নিমজ্জন রন্ধ্র। এভাবে এই গর্তের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ,দ্রবন ক্ষয় নিয়মিত চলে ফলে ধ্বস আরও বেশি হয়ে অনেকটা অংশ জুড়ে বড় আকার গর্ত তৈরি করে। এদের তখন ডোলাইন বা ডোলিনা বলে। "ডোলাইন" একটি "স্লাভ শব্দ" যার অর্থ "বৃহৎ অবনত অংশ"। এটি অনেক গভীর , ...
Comments
Post a Comment