Posts

Showing posts from May, 2022

বৈদিক ভারতীয় সংস্কৃতি ও বহিরাগত আর্য আগমন তত্ত্ব খারিজ(রাখিগড়ি সভ‍্যতা)

Image
  এতদিন ধরে যাঁরা বলে এসেছেন, আর্যরা বাইরে থেকে এসে এদেশের অনার্যদের আক্রমণ করে তাদের এলাকা দখল করে তাদের দক্ষিণ ভারতে তাড়িয়ে দিয়েছিলেন, তাঁদের এবার নতুন করে লিখতে হবে ভারতের ইতিহাস। কারণ, রাখিগড়ি সভ‍্যতা প্রমাণ করে দিচ্ছে, আর্যরা ভারতের মানুষ এবং বৈদিক সংস্কৃতি হলো খাঁটি ভারতীয় সংস্কৃতি। তাহলে আর দেরি কেন, চলুন যাই রাখিগড়ি। ভারতের হরিয়ানা রাজ‍্যের হিসার জেলার একটি গ্রাম এই রাখিগড়ি। দিল্লি থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই প্রত্নক্ষেত্র থেকে প্রাক্-হরপ্পীয় যুগের সভ‍্যতার যে নিদর্শণ আবিষ্কৃত হয়েছে, তা বহিরাগত আর্য আগমন তত্ত্ব খারিজ করে বৈদিক সংস্কৃতি সম্পর্কে একটি নির্ণায়ক স্থান হিসেবে পরিগণিত হয়েছে। রাখিগড়ি শিবালিক পাহাড়ে উদ্ভূত প্রাগৈতিহাসিক দৃষদ্বতি নদীর উপত্যকায় অবস্থিত। ঋগ্বেদে উল্লিখিত এই দৃষদ্বতি নদীর বর্তমান নাম ঘঘ্ঘর নদী। সরস্বতী নদীর একটি উপনদী হলো চৈতঙ্গ, আবার সরস্বতী হলো এই ঘঘ্ঘর নদীর একটি উপনদী।এই ঘঘ্ঘর নদীর পূর্বে পুরোনো নদী উপত্যকায় এই এলাকার সঙ্গে সম্পর্কযুক্ত আরও কয়েকটি প্রত্নক্ষেত্র রয়েছে, যেমন— কালিবঙ্গান, কুণাল, বালু, ভীর্রাণা ও বানাওয়ালি। এই রাখিগড়ি হচ...

ডোলাইন-কার্স্ট ভূমিরূপ

Image
আজ চুনাপাথরের ধ্বস -- কার্স্ট ভূমিরূপ - ডোলাইন এর কথা বলা যাক। পৃথিবীর বিভিন্ন স্থানে বিশাল উচুঁ চুনাপাথর গঠিত মালভূমি আছে এদের কার্স্ট মালভূমি বলে। চুনাপাথর (CaCO3) বিশুদ্ধ জলের সাথে বিক্রিয়া ঘটায় না, কিন্তু বৃষ্টির জলের সাথে বাতাসের কার্বন ডাই অক্সাইড মিশে যায়, H2O + CO2= H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি করে। CaCO3+H2CO3 = Ca(HCO3)2 যা দ্রুত ভঙ্গুর ঝুরঝুরে হয়ে চুনাপাথরের ব্যাপক ধ্বস সৃষ্টি করে। এর সাথে দ্রবন ক্ষয়ও চলে, চুনাপাথর দ্রব এবং জল দ্রাবক হিসেবে কাজ করে প্রচুর দ্রবন ক্ষয় করে চুন গলে যায়। ফলে চুনাপাথরের বিরাট মালভূমি অঞ্চলে যেখানে যেখানে বেশি দুর্বল সেখানে ধ্বসে পড়ে, বিশাল গর্ত তৈরি করে  এদের আমরা বলি "সিংক হোল" বা নিমজ্জন রন্ধ্র। এভাবে এই গর্তের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ,দ্রবন ক্ষয় নিয়মিত চলে ফলে ধ্বস আরও বেশি হয়ে অনেকটা অংশ জুড়ে বড় আকার গর্ত তৈরি করে। এদের তখন ডোলাইন বা ডোলিনা বলে। "ডোলাইন" একটি "স্লাভ শব্দ" যার অর্থ "বৃহৎ অবনত অংশ"। এটি অনেক গভীর , ...