Posts
Showing posts from July, 2020
Fungus(ছত্রাক)
- Get link
- X
- Other Apps
পৃথিবীতে প্রায় ১৪০০০ প্রজাতির ছত্রাক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩০ প্রজাতির ছত্রাক অন্ধকারে জন্মায়।আর,৭৫ প্রজাতির ছত্রাক অন্ধকারে জলজল করে। ধারণা করা হয়,পৃথিবীতে ১৫ লাখ প্রজাতির ছত্রাক আছে।ছত্রাকের প্রায় ৯০ শতাংশই জল।ছত্রাক সাধারণত সেঁতসেঁতে, আর্দ্রতাপূর্ণ ও ছায়াযুক্ত স্থানে জন্মে। এদের দেহে কোনাে ক্লোরােফিল থাকে না বলে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা পরজীবী, মৃতজীবী বা মিথােজীবী এবং শােষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। অধিকাংশ ছত্রাক এক রাতের মধ্যেই উৎপাদিত হতে পারে। অর্থাৎ খুব দ্রুততার সাথে এদের বৃদ্ধি ও প্রসার ঘটতে পারে।তবে অধিকাংশ প্রজাতির ছত্রাকের বৃদ্ধি ধীর গতিসম্পন্ন। 🔵ছত্রাকের উপকারিতাঃ ছত্রাকের রয়েছে বিভিন্ন উপকারী দিক।বেশ কয়েক প্রজাতির ছত্রাক মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে।ছত্রাকে প্রচুর পরিমাণে শর্করা ও প্রােটিন জাতীয় খাদ্য উপাদান এবং নানা ধরনের খনিজ লবণ থাকে। কিছু প্রজাতির ছত্রাক বিষাক্ত। নানা প্রকার ঈস্ট জাতীয় ছত্রাক মদ, পাউরুটি, কেক, পনির ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন ছত্রাক থেকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়ােটিক (জীবাণু প্রতিরােধী) উৎপাদন করা হ...